শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনাব এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরীর পুনঃনিয়োগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন জনাব এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। পুনঃনিয়োগের পূর্বে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। মানব সম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিধারী জনাব চৌধুরী ২০০১ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এ শিক্ষানবীশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সুদীর্ঘ ২৩ বছরের কর্মজীবনে শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২০ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠারসাথে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহন করেছেন। চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করা জনাব এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সেবামূলক জনহিতকর কাজের সাথে জড়িত রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com