শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামি গান মুক্তি দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

পবিত্র রমজান মাসে ইসলামি গান মুক্তি দিলেন হিরো আলম। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে তার ভক্তরা লুফে নিয়েছেন। গত ২৬ মার্চ দুপুরে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ইসলামী গানটি মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করছেন আব্দুল কাদির হাওলাদার।
এ বিষয়ে হিরো আলম বলেন, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামি গান মুক্তি দিলাম আজকে। আশা করছি আমার এ ইসলামি গানটি আমার দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। তার পাশাপাশি সবাইকে গানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আরও বলেন, সামনের দিনগুলতে আরও ইসলামি গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আর আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামি গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক। ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। তার হাতে বর্তমানে পাঁচটি সিনেমা রয়েছে। চলতি বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com