বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরের লালপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ভেড়া ও বকনা বাছুর বিতরণ

এনামুর রহমান চিনু নাটোর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লালপুরে ভেড়া ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার লালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম এই ভেড়া ও বকনা বাছুর বিতরণ করেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদসহ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১০০ টি পরিবারের মাঝে ২০০ টি ভেড়া ও ১৫ জনের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের জন্য বিশেষ কর্মসুচি গ্রহণ করেছেন। সেই কর্মসুচির আওতায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১০০ টি পরিবারের মাঝে ২০০ টি ভেড়া দেওয়া হ’ল। যাতে করে এই ভেড়া প্রতিপালন করে তারা পারিবারিক ও সামজিকভাবে তাদের উন্নয়ন ঘটাতে পারে। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে লালপুর উপজেলার অসহায় রোগীদের চিকিৎসার জন্য ৮ জনের মাঝে ৩ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com