শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে নগর আ.লীগের মানববন্ধন

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নৈতিক স্খলন ও নীতি নৈতিকতা বিবর্জনের অভিযোগ তুলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দল থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আবারও গত সোমবার বেলা ১১টার নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন। মানববন্ধনে নগর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, শাহাদত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, নাইমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, ইউনুস আলী, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, মহাগনর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, মহানগর ছাত্রলীগের সভাপতি শিয়াম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল মুবিন সবুজ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক। প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও নেট দুনিয়ার জড়িয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন লোকজনের কাছে হোয়াটসঅ্যাপেও পাঠানো হয় ভিডিওটি। এ ভিডিও ছড়ানোর অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি নগরের বোয়ালিয়া মডেল থানায় ডাবলু সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে ডাবলু সরকার দাবি করেন, একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এডিটিংয়ের মাধ্যমে মিথ্যা, অশ্লীল ভিডিও তৈরি করে তাঁর সম্মানহানি করার চেষ্টা করছে। ডাবলু সরকারের অশ্লীল ভিডিও ভাইরালের পর থেকে তাঁকে দল থেকে বহিস্কারের দাবি উঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে। এর আগে তিন দফায় মানববন্ধন ও বিক্ষোভ করে তাঁকে বহিস্কারের দাবি জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com