শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুল গ্রেপ্তার

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

কমলগঞ্জে ইয়াছিন আলী ওরপে কালা বাবুল(৪৫) নামের এক আন্ত: বিভাগীয় ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২৭ মার্চ রাত সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরপে কালা বাবুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com