শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাসকিনে মুগ্ধ আইরিশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

ছোট এই জীবনে কত কিছুই না দেখে ফেললেন তাসকিন আহমেদ। দেখেছেন জীবনের কত রঙ, কত রূপ। তবে ঘাড় ফিরিয়ে বরাবরই ঘুরে দাঁড়িয়েছে তিনি, নানা বাধার গোলকধাঁধাতে আটকা পড়লেও হার মানেননি। পথ খুঁজে ফিরেছেন, ‘ফিরতেই হবে’ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাইতো প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়েছেন, নতুন রূপে উপস্থাপন করেছেন। যা চোখ এড়ায়নি পল স্টার্লিংয়ের। আয়ারল্যান্ড দলের এই অধিনায়ক তাসকিনকে প্রতিনিয়ত নতুন রূপে দেখে মুগ্ধ। মুগ্ধ তার উন্নতিতে, এগিয়ে যাবার দৃঢ়তা দেখে। আজ সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই তাসকিনের এমন প্রশংসা করলেন আইরিশ অধিনায়ক।
গত সোমবার (২৭ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বৃষ্টি আইনে ২২ রানে হেরে যায় আয়ারল্যান্ড। অবশ্য ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ২ ওভারেই ৩২ রান তোলে ফেলে আইরিশরা। এমতাবস্থায় বল হাতে এক ওভারে ৩ উইকেট তোলে নেন তাসকিন, আর নিজের দ্বিতীয় ওভারে নেন আরো ১ উইকেট। সব মিলিয়ে ১৬ রানে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা রেকর্ড গড়েন তিনি। বলা যায় তার কাছেই মেরুদ- ভেঙে যায় আইরিশদের ইনিংসের। তবুও তাসকিনকে নিয়ে উচ্ছ্বসিত মন্তব্যই শোনা গেল পল স্টার্লিংয়ের কণ্ঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি, সে অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com