শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিয়াকৈরে অষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ঢল

শোয়াইব মৃধা (কালিয়াকৈর) গাজীপুর :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পুরাতন থানার তুরাগ নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব শান্তি পূর্ণভাবে পালন করা হয়। বুধবার ২৯- ই (মার্চ) ভোর থেকে দিনব্যাপী তুরাগ নদীর ঘাটে পূর্ণ্যস্নানে পাপ মোচনের আশায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার পূণার্থী স্নানে যোগ দেন। সার্বজনীন শ্রী শ্রী গৌর হরি মন্দির,পালপাড়ার আয়োজনে মহা অষ্টমীর স্নান তুরাগ ও বংশী নদীর মোহনায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। জগতের যাবতীয় সংকীর্ণতা ও পাপ মোচনের মুক্তির আশায় পূণ্যার্থীরা ফুল, ফল,বেলপাতা, আমপাতা, ধান, দুর্বা, সিদুঁর, নারিকেল, সহ বিভিন্ন উপাচার নিয়ে ঠাকুর দিয়ে মন্ত্র পড়ে শুরু করেন পাপমুক্তির স্নান ও সাধনা। এছাড়া অষ্টমীর স্নান উপলক্ষে স্নানের ঘাটসহ কালিয়াকৈর বজারে বসানো হয়েছে ঐতিহ্যবাহী অষ্টমীর বিশাল মেলা। মেলায় রয়েছে হরেক রকম মৃৎ ও লোকজ পণ্যসামগ্রী, মিষ্টি, বিন্নি, ফিন্নি, দই, চিড়া, বাতাসা, পিয়াজু নানান রকমের খাবারের সমারোহ। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার বারবার নিবার্চিত মেয়র মজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী গৌর হরি মন্দিরের সভাপতি শ্রী গৌর চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক শ্রী শংকর চন্দ্র পাল। উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু অজিত সাহা। উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু সুকুমল সাহা ও সাধারন সম্পাদক পার্থ সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com