বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে ভেজাল ও নিম্নমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট : ২ লক্ষাধিক টাকার ক্ষতি

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

কেশবপুরের গড়ভাঙ্গা বিলে ভেজাল ও নিন্মমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। যার ফলে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কেশবপুর উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবু বক্কার দফাদারের পূত্র হতদরিদ্র আনিছুর রহমান ধারদেনা করে গড়ভাংগা বিলে ৪ বিঘা জমি লিজ নিয়ে ইরি ধান চাঁষ করছেন। চাষাবাদের পর তিনি গড়ভাঙ্গা বাজারের সিনজেন্টা কোম্পানীর ডিলার আব্দুর রশিদের নিকট হতে পরামর্শ ও সকল প্রকার কীটনাশক এবং সার ক্রয় করে জমিতে প্রয়োগ করেন। গত সপ্তাহে ৫ম ডোজের কীটনাশক ও সার প্রয়োগের পর ব্লাস্ট রোগের প্রাদুরভাবের ফলে উক্ত ৪ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যার ফলে দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হওয়ায় কৃষক আনিছুর রহমান দিশেহারা হয়ে পড়েছে। তার ধারণা সিনজেন্টা কোম্পানী ভেজাল ও নিন্মমানের কীটনাশক সরবরাহ করায় এ ক্ষতি হয়েছে। সিনজেন্টা কোম্পানীর নিকট থেকে ক্ষতি পূরণের দাবীতে হতদরিদ্র কৃষক আনিছুর রহমান গতকাল সকালে উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com