শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৩ বছর পর আবারও ছোট পর্দায় শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর পর আবারও তাকে দেখা যাবে ছোট পর্দায়। ঈদে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তিনি। জানা গেছে ,মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’। সেই অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় অনুষ্ঠানের এ পর্বটি প্রচার হবে মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়।
শ্রাবন্তী সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি। প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ইপশিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটক দিয়ে। এছাড়া ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন এ অভিনেত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com