শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘আর্থিক সীমাবদ্ধতায়’ এশিয়ান বাছাইপর্ব থেকে ছিটকে পড়ল বাংলাদেশ নারী ফুটবল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বাংলাদেশ নারী ফুটবল দল ‘আর্থিক সীমাবদ্ধতার’ কারণে প্যারিস অলিম্পিক-২০২৪ এর এশিয়ান বাছাইপর্বের প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলের বিমান ভাড়া, বাসস্থান, পরিবহন এবং বিমা ফি বাবদ অর্থের ব্যবস্থা করতে না পারায় সব ধরনের প্রস্তুতি নিয়েও অলিম্পিক বাছাইপর্বের খেলায় অংশগ্রহণ করার মতো অবস্থায় নেই। গত বুধবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমকে এই তথ্য জানান। মিয়ানমারে প্রথম রাউন্ড শুরুর মাত্র এক সপ্তাহ আগে এ ঘোষণা আসে। চলতি বছরের ৫ থেকে ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ‘বি’ গ্রুপে স্বাগতিক মিয়ানমার, ইরান ও মালদ্বীপের সাথে ছিল বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com