শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিমলা আপডেট ক্লিনিককে জরিমানা

জাহাঙ্গীর রেজা (ডিমলা) নীলফামারী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ডিমলা আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার করতে এসে দুই মাসের মধ্যে দুইটি নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠছে। নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে একটি অনুমোদন বিহীন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (২৯-মার্চ) দুপুর ৩ টার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুজ্জামান, স্যানেটারি ইন্সপেক্টর ওয়াহেদুল ইসলাম,ডিমলা থানার এসআই সাখাওয়াত হোসেন সহ তার সঙ্গীয় ফোর্স। জানা যায়, সম্প্রতি ডিমলা আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ওই ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় এক নবজাতকের মৃ‘ত্যু’র অভিযোগ উঠে। এ ঘটনায় ক্লিনিকটির মান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার সদরে ওই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। স্বাস্থ্য বিভাগের কোনরকম অনুমোদন নেই। নিয়মিত ডিউটিরত বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স নেই। অভিযানের সময় এমন অনিয়মের চিত্র উঠে আসায় পাঁচ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকটির অপারেশন কার্যক্রমের রুমটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও বেলায়েত হোসেন জানান, লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করা আইনত দ-নীয় অপরাধ এছাড়া এসব ক্লিনিকে স্বাস্থ্য সেবা ও প্রসূতিরা সিজার করতে আসলে মারাত্মক জীবন ঝুঁকিতে পরতে পারে। তাই খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে নিবন্ধনহীন ডিমলা আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের এই প্রতিষ্ঠানকে জরিমানা করে ও অপারেশন কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। সুত্রে জানা গেছে গত দুই মাসের মধ্যে ২২ শে-জানুয়ারী ও ২৮ মার্চের দিবাগত রাত্রে ক্লিনিকটিতে প্রসূতি সিজার (অপারেশন) করতে এসে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com