শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশীয় অস্ত্রসহ মহেশখালীর যুবক আটক

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকায় আবদুর রহমান(৪২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার হাতে থাকা পানের ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৭ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। ২৯ মার্চ সন্ধ্যায় ওসি মুহাম্মদ আতিকুর রহমান, এসআই মাহফুজুর রহমান ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম এসব গোলাবারুদসহ যুবককে আটক করতে সক্ষম হন। আটক আবদুর রহমান কক্সবাজার মহেশখালী মাঝের ডেইল এলাকার মৃত রিয়াজ উদ্দিনের পুত্র। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মহেশখালীর আবদুর রহমান নামে এক যুবক অস্ত্র ও গুলি পানের ব্যাগে লুকিয়ে কক্সবাজার হতে ভেঙ্গে ভেঙ্গে যানবাহন ও গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা দেয়। চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় পানভর্তি ব্যাগ নিয়ে পদব্রেজে চুনতি ডেপুটি বাজারের দিকে যাওয়ার সময় পুলিশির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের টিম ধাওয়া করে রক্ষিত ব্যাগটি তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৭ রাউন্ড কার্তুজ জব্দ করে। এ বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com