শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোল সীমান্তবর্তী মার্কেট হতে মাদকদ্রব্যসহ একজন আটক

আবুল বাশার বেনাপোল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

যশোরের মেইন রোডস্থ সীমান্তবর্তী চৌধুরী সুপার মার্কেটের ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মোঃ হারুন অর রসিদ(৩২) নামে এক সিন্ডিকেট ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি জানায়, দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে যশোর ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল মাদক সিন্ডিকেট মাদকের একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট মেইন সড়কের পাশে অবস্থিত চৌধুরী সুপার মার্কেটের গলির মধ্যে ল্যাগেজের ভেতরে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস টহলদল উক্তস্থানে অভিযান চালায়। এসময় মার্কেটের ভেতরে ৬টি ল্যাগেজ তল্লাশিকালে ০১টি ল্যাগেজের মধ্যে থেকে নিষিদ্ধ ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিলসহ হারুন নামে এক সিন্ডিকেট ব্যবসায়ীকে আটক করা হয়। বিজিবি আর জানায়, আটককৃত আসামি হারুন জিজ্ঞাসবাদের প্রাথমিক পর্যায়ে অসঙ্গত কথাবার্তা বলেও, এক পর্যায়ে সে স্বীকার করে, “সে অবৈধভাবে চোরাচালানী মালামাল বেনাপোল বন্দর দিয়ে আনা নেওয়ার বিষয়ে সিন্ডিকেট পরিচালনা করে থাকে। এছাড়াও কাস্টমস এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে তারা প্রতিদিন গভীর রাতে বেশ কিছু অবৈধ মালামাল বন্দর এলাকা দিয়ে চোরাই পথে এনে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। অভিযুক্ত মোঃ হারুন গ্রেফতার হলেও এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত চক্রের সহযোগীরা পলাতক রয়েছে। উক্ত সিন্ডিকেট দলের সদস্যদেরকে ধরার জন্য বিজিবি তৎপর রয়েছে। বর্তমানে আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com