শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রিয়াজের বিরুদ্ধে নির্মাতার প্রতারণার অভিযোগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

কয়েকদিন আগেই নায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রযোজক। এবার চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)।
গতকাল ১ এপ্রিল বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে এই অভিযোগ করেন তিনি। অভিযোগে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেছেন এই নির্মাতা।
হারুনুর রশীদের দাবি, তিনি তার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ-এর বিজ্ঞাপন নির্মাণের জন্য চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে রংপুর ক্যামিকেলের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন এবং রিয়াজ নিজেই এই বিজ্ঞাপনের কাজ নেন। দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল এই নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো উল্লিখিত বিজ্ঞাপনে কাজী হায়াৎ ও ইলিয়াস কাঞ্চনকে নেয়ার কথা ছিলো। রিয়াজ তাদের বাদ দিয়ে কাজটি করছেন। এ বিষয়ে রিয়াজ রাইজিংবিডিকে বলেন, আমি একটি বিজ্ঞাপনের জন্য আর সি এল নামক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেখানে পরিচালক জ্যাম্বস্ কাজলও উপস্থিত ছিলেন। পরে কোম্পানি আরেকজন পরিচালককে নিয়ে বিজ্ঞাপনটি করেছেন। এটা কোম্পানির এখতিয়ার। কোম্পানি করতেই পারে। আমার চুক্তিপত্র হয়েছে কোম্পানির সঙ্গে। তার (জ্যাম্বস কাজল) সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com