শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কারও মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্টের কী হয়?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বিশ্বের কয়েকশ কোটি ব্যবহারকারী রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের। দিনের বেশিরভাগ সময় কাটে ফেসবুক স্ক্রোল করে। নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করছেন। সেগুলোর লাইক, শেয়ার চেক করছেন। এছাড়াও বন্ধুদের সঙ্গে চ্যাট করছেন সারাক্ষণ।
ফেসবুকের কত শত ফিচার ব্যবহার করছেন তবে জানেন কি? মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্টের কী হয়? অ্যাকাউন্টের কী হবে তা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন। অনেকেই হয়তো জানেন না এজন্য ফেসবুক অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ একটি ফিচার দেওয়া রয়েছে।
সাধাণরত ফেসবুকের পক্ষ থেকে এমন একটি ফিচার আগে থেকেই দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে আপনি একজনকে বেছে নিতে পারেন, যিনি আপনার অ্যাকাউন্টে সব তথ্য মুছে দিতে পারবেন কিংবা ব্যবহারকারীর মৃত্যুর পরে তার ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারবেন।
>> এজন্য প্রথমে অ্যাপ থেকে ফেসবুক খুলতে হবে। তার পরে ঠিক ডানদিনে প্রোফাইল পিকচারের ছবিটিতে ক্লিক করতে হবে।
>> এরপর একদম নিচে প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে যেতে হবে। তারপর সেখানে সেটিংস অপশনে ক্লিক করতে হবে।
>> সেখানে বেশ কিছু অপশন খুলবে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করতে হবে। এরপর মেমোরিয়ালাইজেশন সেটিংস অপশনে ক্লিক করুন। >> তারপরে মোবাইলের স্ক্রিনে ‘চুজ লিগেসি কন্টাক্টস’ অপশনটি আসবে।
>> সেখানে আপনি সার্চ করে যার নামে অ্যাকাউন্ট রেখে দিতে চান, তার নামে করে দিতে পারেন। তবে তাকে অবশ্যই আপনার ফেসবুক ফ্রেন্ড হতে হবে।
>> আপনি কাউকে বেছে নিলে সঙ্গে সঙ্গে তার কাছেও একটি মেসেজ চলে যাবে। সেখানে লেখা থাকবে আপনি তাকে আপনার অবর্তমানে ফেসবুক অ্যাকাউন্টের দায়িত্ব দিয়ে যাচ্ছেন।
>> ব্যবহারকারীর মৃত্যুর পর যার নামে অ্যাকাউন্ট রাখা হয়েছে, তিনি একই পদ্ধতিতে গিয়ে ‘ডিলিট আফটার ডেথ’ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।
এছাড়াও চাইলে কারও মৃত্যুর পর তার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয়ও করে দেওয়া যায়। এজন্য যার মৃত্যু হয়েছে, তার ডেথ সার্টিফিকেট-সহ প্রমাণপত্র ফেসবুকের কাছে জমা দিতে হবে। এর জন্য ফেসবুক হেল্পের মাধ্যমেও যোগাযোগ করা যেতে পারে।তারপর ফেসবুক নিজে থেকেই ওই অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেবে। সঙ্গে তার ছবি, পোস্ট ডিলিট দেবে ফেসবুক নিজেই। সূত্র: টাইমস ম্যাগাজিন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com