শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অভিযোগকারী নির্মাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন রিয়াজ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছেন নির্মাতা হারুনুর রশীদ কাজল। গত ১ এপ্রিল দুপুরে এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতির কাছে রিয়াজের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন এ নির্মাতা।
এ প্রসঙ্গে নির্মাতা হারুনুর রশীদ জানান, তিনি অ্যাড প্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর কেমিক্যাল লিমিটেড থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ক্ষেপিয়ে তোলেন। ফলে রংপুর কেমিক্যাল লিমিটেড থেকে অ্যাড প্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।
দুই পৃষ্ঠার লিখিত অভিযোগপত্রে হারুনুর রশীদ কাজল নায়ক রিয়াজের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ আনেন। নির্মাতা হারুনুর রশীদের আনা অভিযোগ প্রসঙ্গে রিয়াজ জাগো নিউজকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এ অভিযোগের কথা আমি জেনেছি। তিনি (নির্মাতা হারুনুর রশীদ কাজল) এই অভিযোগ এনেছেন তা আমার মোটেই বোধগম্য নয়। আমার মনে হয় তিনি মানসিকভাবে অসুস্থ। আমি তার সুস্থতা কামনা করছি। তার সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কোম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি।’ নায়ক রিয়াজ আরও বলেন, ‘কোম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করে সেটা তো আমার বিষয় নয়। আমি এখানে কীভাবে এলাম এটা বুঝতে পারছি না। কোম্পানি কাকে এতে নির্মাতা হিসেবে রাখবে, এটা সম্পূর্ণই তাদের বিষয়। আমার বিরুদ্ধে যেহেতু এ ধরনের অভিযোগ এসেছে, তাই আমার আইনজীবী এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com