শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ইফতার মাহফিলে পেশাজীবীদের মিলনমেলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩
 বরিশাল: সংস্কৃতিকেন্দ্রের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেন।

‘আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এইতো চাওয়া প্রাণপনে’ শিল্পীদের গাওয়া এমন অনেক সুমধুর গানের বাণী ছড়িয়ে দিয়ে বরিশাল সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে ০১ এপ্রিল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল।
বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেন। ‘মাহে রমজানের তাৎপর্য ও আমাদের সংস্কৃতি’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যাংকার এটিএম সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রব, বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো. আহছান উল্যাহ ও বরিশাল বেতারের আ লিক উপপরিচালক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিল্পী মো. আবদুল হাই। পবিত্র কুরআনুল কারিম থেকে অর্থসহ তিলাওয়াত করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহসভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, একক সংগীত পরিবেশন করেন শিল্পী মো. রফিকুজ্জামান, কোরাস সংগীত পরিবেশন করেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ও বরিশাল সাংস্কৃতিক সংসদের শিল্পীরা, কবি আল মাহমুদের ‘আমাদের মিছিল’ কবিতা আবৃত্তি করেন মো. আকতার হোসাইন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সকল সদস্য ও আগত পেশাজীবীদেরশুভেচ্ছা জানান বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের নির্বাহী সদস্য আহমদ আল আমিন ও মো. আকতার হোসাইন।
অনুষ্ঠানে শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ, সহসভাপতি কবি আল হাফিজ ও সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, লেখক, গবেষক, শিক্ষাবিদ, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com