শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের জামিন

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গতকাল সকালে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন মতিউর রহমান। তার পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়। বেলা ৩টার দিকে প্রথম আলো সম্পাদকের উপস্থিতিতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালতে মতিউর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, ইমতিয়াজ মাহমুদ ও প্রশান্ত কর্মকার। গত ২৯শে মার্চ রাতে মামলাটি দায়ের করেন এডভোকেট আব্দুল মালেক মশিউর। এই মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কারাগারে রয়েছেন। গত ২৬শে মার্চ প্রথম আলো’র ফেসবুক পেজে একটি শিশুর ছবি ব্যবহার এবং দিনমজুরের বক্তব্য ঘিরে এ মামলা দায়ের করা হয়েছে। সরকারি দলের নেতারা এ সংবাদের তীব্র সমালোচনা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com