শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে ইফতার, তারাবীহ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে শত শত মুসলিম তাদের পবিত্র ইফতার ও তারাবীহ নামাজ আদায় করেন। সপ্তাহান্তে এই আয়োজন করে মুসলিমদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহদানকারী এসকিউ। এতে সহযোগিতা করে মুসলিমস গিভিং ব্যাক এবং ড্রপলেটস অব মার্সি। এতে যোগ দিয়েছিলেন দাহলিয়া তারেক, তার পরিবার ও বন্ধুরা। তিনি বলেছেন, ইসলাম সম্পর্কে উন্মুক্তভাবে জানার একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি। পরিবেশ ছিল আতিথেয়তাপূর্ণ। আমি মনে করি শহরের ব্যবসা সংক্রান্ত এলাকায় এমন একটি আয়োজন বেশ মজাদার। আমি প্রতি বছর এমন আয়োজনে আসতে চাই। বাস্তবেই এটা ভাল উদ্যোগ। আশা করি এ আয়োজনে মুসলিমদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ন্যাশনাল নিউজ। সূর্য্য অস্ত যাওয়ার আগে থেকেই ওই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়সাল লতিফ এবং ফারাজ হাসান। পরে তারা নামাজে নেতৃত্ব দেন। আযান হতেই জনগণ বিনামূল্যের খাবার দিয়ে ইফতার করেন। মুসলিমস গিভিং ব্যাক সংগঠন বলেছে, তারা খেজুর, পানি, পিৎজা এবং স্যান্ডউইচসহ কমপক্ষে ২০০০ খাবার বিতরণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য বিষয়ক কিছু স্পন্সর। বেশ কয়েক শত মুসলিম এতে অংশ নিয়ে তারাবীহ নামাজে অংশ নেন। এতে উৎসাহ সৃষ্টিকারী বক্তারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। এর মধ্যে আছেন মুহাম্মদ আবদুল আলিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com