শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে ছাত্রলীগ কর্মী সাকিব হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

পিরোজপুরের কদমতলায় ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে শহরের টাউন ক্লাব সড়কে কদমতলা এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত ছাত্রলীগ কর্মী সাকিব হাওলাদার(১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মো: আলতাফ হোসেন হাওলাদারের পুত্র। মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: হানিফ খান, নিহত সাকিবে মা দেলোয়ার বেগম, নিহত সাকিবে ভাই আতিকুর রহমান সজল সহ এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, সাকিব হত্যার আসামীরা বিভিন্ন ভাবে সাকিবের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ছাত্রলীগের এক তরুন কর্মীকে হত্যা করেও এলাকায় তারা তাদের প্রভাব বিস্তার করছে। তাই এ হত্যা মামলার আসামী সায়েদ, শাহিদ, আনিস, বেল্লাল, হাফিজ ও দুলালের ফাঁসির দাবী করেন। যাতে করে এ হত্যাকান্ডের সঠিক বিচার হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ০৭ মে স্থানীয় ছাত্রলীগের নতুন কমিটি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ছাত্রলীগ কর্মী সাবিক হাওলাদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com