বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজে বিপজ্জনক হতে পারে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) নিয়ে আলোচনায় পুরো বিশ্ব। এ প্রযুক্তি মানুষের জন্য কতটা মঙ্গল হবে এ নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, ‘এআই সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। তবে প্রযুক্তিটি কীভাবে সমাজে প্রভাবিত করতে পারে এখনও দেখার বাকি আছে।’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকের শুরুর বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের পণ্য বাজারে ছাড়ার আগে তা নিরাপদ কিনা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। আমার দৃষ্টিতে প্রযুক্তি কোম্পানিগুলোর উচিত জনসাধারণের উদ্দেশে কোনও পণ্য বের করার আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা। এইআই বিপজ্জনক কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এখনও ভালোভাবে দেখার আছে, তবে বিপজ্জনক হতেও পারে।’
বাইডেন আরও বলেন, বিভিন্ন রোগ, জলবায়ু পরিবর্তনের মতো যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় সহায়তা করতে পারে এসব প্রযুক্তি। তবে প্রযুক্তিবিদদের আমাদের সমাজ, অর্থনীতি, জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকির মোকাবিলার বিষয়টিও দেখতে হবে। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন প্রযুক্তিগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকায় তরুণদের মানসিক ও স্বাস্থ্য ও সমাজের ওপর ক্ষতি করতে পারে তা ইতোমধ্যে দেখা যাচ্ছে। সূত্র: আল জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com