রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম তাকরিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। গত মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপোতে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তাকরিম। তিনশ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছে সে। তার এই বিজয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইছে খুশির বন্যা। দুবাই ইন্টারন্যাশনাল সিটি জামে মসজিদের খতিব আলহাজ্ব ডক্টর মাওলানা আব্দুস সালাম রাইজিংবিডিকে জানান, এই অর্জন শুধু তাকরিমের নয়, এই বিজয় বাংলাদেশের, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিটির। তিনি আরও জানান, হাফেজ তাকরিম প্রবাসে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তাই প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ বিশ্ব বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান। এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম। হাফেজ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com