সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ যানজটে বিশ্বে পঞ্চম ঢাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে রাজধানী ঢাকা। শুধু তাই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে শহরটি। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লি। প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য এসেছে। গতকাল বুধবার (৫ এপ্রিল) নামবিওর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
নামবিওর সূচকে যানজটের তালিকায় দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। ষষ্ঠ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। আবারও ভারতের অবস্থান। তালিকায় অষ্টম স্থানে কলকাতা। যানজটের জন্য ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়াকে দেওয়া হয়েছে ৩৪৮ দশমিক ৭। লস অ্যাঞ্জেসেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪। এক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেওয়া হয়। যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক। যানজটের তালিকায় ২৩৯ নম্বরে সবচেয়ে ভালো অবস্থানে নেদার‍ল্যান্ডস। দেশটির স্কোর ৩৬ দশমিক ৩। সূত্র: নামবিও




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com