শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদে পোশাক শ্রমিকদের জন্য চলবে জয়দেবপুর-পঞ্চগড় স্পেশাল ট্রেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

গাজীপুরের পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে প গড় পর্যন্ত পাঁচদিন ‘ঈদ স্পেশাল’ট্রেন চলবে। ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট এবং সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে। গতকাল বুধবার (৫ এপ্রিল) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানান।
ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান জানান, ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল ঈদ স্পেশাল (বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম) ট্রেন জয়দেবপুর-প গড় রেলপথে চলবে। প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে এবং প গড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে পরের দিন ভোর ৫টা ২৫ মিনিটে। ফেরার পথে প গড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপর জংশনে পৌঁছাবে বিকাল ৩টা ৪৫ মিনিটে।
তিনি জানান, ঈদের আগে ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং টিকিটগুলো শতভাগ অনলাইনের মাধ্যমে কিনতে হবে। একজন যাত্রী তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনবেন তাকে অবশ্যই ট্রেনে থাকতে হবে।
টিকিটগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে কেনা যাবে। এজন্য অবশ্যই আগে থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ যাত্রী অনলাইনে ঈদের টিকিটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। ট্রেনে ২৫ শতাংশ যাত্রী টিকিট কেটে দাঁড়িয়ে গন্তব্যে যেতে পারবেন। এ টিকিট যাত্রার দিনেই স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। সফিকুর রহমান জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকেও উত্তরবঙ্গগামী আরও একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এছাড়া অন্যান্য দিনের মতো অন্য সব ট্রেন সময়সূচি মেনে চলাচল করবে। আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের বাড়িফেরা নির্বিঘ্ন করতে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কবীর উদ্দীন, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট শহীদ উল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক এবং ট্রাফিক ইন্সপেক্টর শাহজাহান পাটোয়ারী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com