শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয় বলেছে ভারতের সুপ্রিম কোর্ট। মামলাটি ছিল একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা নিয়ে। তবে সে মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলো ভারতের সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দিলো, সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয়। জাতীয় নিরাপত্তার পরিপন্থী দাবি করে মালয়ালম ভাষার একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সরকারি নির্দেশ বহাল রেখেছিল কেরল হাই কোর্ট।
গতকাল বুধবার ভারতের সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দেয়। জানিয়ে দেয় পুনরায় সম্প্রচার চালু করতে কোনও অসুবিধা নেই ওই চ্যানেলের।
রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেন, ‘‘সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠান বিরোধী কিংবা সরকার বিরোধী বলা যায় না।’’ শক্তিশালী গণতন্ত্রের জন্য যে স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজন, তা-ও উল্লেখ করে সুপ্রিম কোর্ট। আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, বুধবার এই মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, জনগণের অধিকারকে অস্বীকার করে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তোলা ঠিক নয়। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিষ্টাচারের বিরুদ্ধে গিয়ে এই প্রসঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে।
কেরল হাই কোর্ট টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ বহাল রাখার পরই আপিল করে চ্যানেল কর্তৃপক্ষ।
চ্যানেলটির সম্পাদক প্রমোদ রামন এবং কেরলের একটি সাংবাদিক সংগঠনও আলাদা করে মামলা দায়ের করেছিল। জাতীয় নিরাপত্তার কথা বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চ্যানেলটির লাইসেন্স পুনর্নবীকরণে অনুমতি দেয়নি। কেরল হাই কোর্ট কী ভাবে কেবল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আদালতে জমা দেওয়া মুখবন্ধ খামে থাকা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিল, তা নিয়েও সোমবার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com