বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সারা জানালেন কেমন মানুষ পছন্দ তার

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

সারা আলি খান নতুন ছবি পোস্ট করে মাঝে মধ্যেই খবরে আসেন। তিনি ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় খবরে থাকেন। এবার নিজের মনের মানুষের কথা জানালেন সারা। সম্প্রতি দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা আলি খান। সেখানে শেহনাজ গিলকে জানান, কেমন মানুষ পছন্দ তার। সারা বলেন, ‘না এখনও পাইনি। আমার একজন অন্ধ পাগলকে খুঁজতে হবে যে আমায় বিয়ে করবে। আসলে যে বুদ্ধিমান হবে তার সঙ্গে আমার বিয়ে হলে সে আমায় সহজেই চিনে ফেলবে আর পালিয়ে যাবে।’ এদিকে বিয়ে নিয়ে সারা জানালেন, তিনি অবশ্যই বিয়ে করবেন। কিন্তু সব কিছুই হয় সঠিক সময়। আমার জন্য এখনও সেই সময় আসেনি।
এদিকে গ্যাসলাইট ছবিতে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন সারা। গ্যাসলাইট নিয়ে সারা বলেন, গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র ও গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটা আলাদা। তিনি জানান, ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে দর্শকদের ধৈর্যের ব্যঘাত হবে না। ছবির শ্যুটিং পর্বও বেশ মজার ছিল।
এদিকে সারা যে ভালো কাজ করছেন তা বলার অপেক্ষা রাখে না। চরিত্র নিয়ে প্রায়ই এক্সপেরিমেন্ট করে চলেছেন তিনি। সবশেষ এর প্রমান মিলেছে গ্যাসলাইট ছবিতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com