রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাকরিমের সঙ্গে দেখা করতে চান আসিফ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়া সূত্রে প্রকাশ, এই স্ট্যাটাসে তিনি লিখেছেন, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বিশ্বমে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তাকরিমের সাথে একটা অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। স্বল্পভাষী কিশোর তাকরিমকে শুরু থেকেই খুব ভাল লাগে আমার।
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজগণ ইতিমধ্যে সমীহ জাগানিয়া অবস্থান তৈরি করে ফেলেছেন। এটা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। হাফেজ তাকরিম সেই দলের গূরুত্বপূর্ণ সদস্য হিসেবে সাকিব আল হাসানের মতই দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করে যাচ্ছেন।
ওর চেহারার সরলতা, মৃদূ মিষ্টি হাসি আর চোখজুড়ে খেলতে থাকা দ্বীপ্তিময় আভা আমার খুব ভাল লাগে। অভিনন্দন জানাই হাফেজ তাকরিমের পরিবারকে। স্যালুট জানাই তাঁর শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীকে। শুভেচ্ছা রইলো তাকরিমের শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা- মাদ্রাসা ম্যানেজমেন্টের জন্য। দ্রুততম সময়ে কিশোর সেলিব্রিটি হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষন করি।
অভিনন্দন তাকরিম, পুরো দেশ আজ তোমার জন্য গর্বিত, আনন্দে বাঁচো
ভালবাসা অবিরাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com