বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুুবের সভাপতিত্বে ও বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, যুগান্তরের সাংবাদিক আব্দুল গাফফার, আনন্দ টিভির সাংবাদিক খোরশেদ আলম খান, দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক রিয়াদ হোসাইন। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক বক্তারা বলেন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। হামলাকারী আফজাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সোহেল কিরনের উপর সন্ত্রাসী হামলার বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেওযা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে তারা?বিহ নামাজের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে একটি দোকানে বন্ধুদের সাথে বসে চা খাচ্ছিল বাংলা টিভির সাংবাদিক সোহেল কিরণ। এ সময় স্থানীয় সন্ত্রাসী বাহিনীর আফজালসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় সোহেল কিরণকে প্রথমে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভুলতা আল রাফি হাসপাতালে স্থানান্তর করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com