শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ১০ দফা দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জামালপুর সদর উপজেলা বিএনপি। শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন। বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে এই সরকারের কাছে কোন আবেদন-নিবেদন করে লাভ হবেনা। রমযানের ঈদের পরই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা। অবস্থান কর্মসূচিতে জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com