শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে নূর সমাজকল্যাণ সংস্থার ঈদ বস্ত্র বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

কেশবপুর নূর সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক তুহিন হোসেন এর উদ্যোগে শুক্রবার বিকালে গড়ভাংঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহারস্বরূপ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। নূর সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. তাহমিদ আকাশ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খুলনা জজকোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান ও থানার এস আই হাসান মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জিএম নূরুল ইসলাম, আব্দুস সবুর রাজা, বিশিষ্ট ব্যাবসায়ি গৌতম দে, সমাজসেবক মফিজুর রহমান সুজন, সাঈদ আফ্রিদি পিয়াস প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com