শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির উদ্যোগ নেয়া হবে : মেজর মোহাম্মদ আলী (অব.)

আবু কোরাইশ আপেল কুমিল্লা উত্তর
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

যতদিন বেঁচে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দাউদকান্দির দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাল্লাহ। একজন শিক্ষার্থীকেও অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হতে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দাউদকান্দির দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পাশে আছি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গ্রেটার দাউদকান্দি (ডুসাদ)- আয়োজিত গুনীজন সংবর্ধনা, নবীনবরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে এসব কথা বলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান (দেশসেরা পদক প্রাপ্ত) মেজর মোহাম্মদ আলী (অব,) শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেপড মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি আরো বলেন, দরিদ্র-মেধাবীদের বৃত্তির উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে নীতিমালা তৈরি করার জন্য তিনি ডুসাদের নেতৃবৃন্দকে অনুরোধ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য মোহাম্মদ আলী বলেন, আপনারা জাতির সবচেয়ে মেধাবী সন্তান। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এমপি মহোদয় ঢাকা বিশ্ববিবদ্যালয়ে পড়ালেখা করেছেন। আমার স্ত্রীও এখানকার ছাত্রী ছিলেন। আপনারা যখন প্রতিষ্ঠিত হবেন, সুযোগ করে গ্রামে মানুষের কাছে যাবেন। তাদের উন্নয়নে অবদান রাখবেন। এভাবেই গ্রাম, সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি- বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তবে একই সময় জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির বিশেষ অধিবেশন চলার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক ও ডুসাদের প্রতিষ্ঠাতা সভাপতি বাশার খানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাদের সভাপতি কিষাণ সাহা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রিসালাত মুন্সী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com