বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য- এমপি নিক্সন চৌধুরী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য। তিনি বলেন, ২০০৯ সালে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের জনগণ আমাকে না চিনে প্রথমবার ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের উন্নয়নের জন্য। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট দিয়ে সার্বিক উন্নয়ন করবো। রাস্তা-ব্রীজ- কালভার্ট করে দিয়েছি। আগামীতে ৪১টি রাস্তা পাকা করণের টেন্ডার হওয়ার পথে। বাকি ৭০টি গ্রাম্য রাস্তা পাকা করণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের রাস্তাঘাট ব্রীজ কালভার্ট করেছি। আগামীতে আমাদের নতুন প্রজন্ম যাতে লেখাপড়া করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ও সুখ-শান্তিতে বসবাস করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে পারে। সে চেষ্টা আপনাদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করতে পারছি। আগামীতে যাতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে। তার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবন্ধ হতে হবে। তিনি গত শুক্রবার সকাল ১১টায় সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর বাজার থেকে কোলচুড়ি ও চরচাঁদপুর বাজার থেকে মৌলবীরচর প্রায় ৩কোটি৩ লক্ষ টাকা ব্যায়ে জোড়া রাস্তার পাকাকরণের ফলক উন্মোচন করণের কালে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউছার। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নিক্সন সমর্থিত নেতাকর্মিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com