বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেল এক হাজার দুস্থ পরিবার

শামীম আহম্মেদ (কেরানীগঞ্জ) ঢাকা :
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ হাজার দুস্থ অসহায় পরিবার পেল খাদ্য সামগ্রী হিসেবে তেল, চাল,ডাল, ছোলা চিনি মুড়ি প্রদান করা হয়েছে। গতকাল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী চড়াইল খেলার মাঠে এ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মোঃজামিল হোসেন,কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন ও হাজী মো. মহসিন রানা খোকন , ইউনিয়ন আ’লীগের অন্যতম নেতা হাজী জাহিদ হোসেন রনি, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলীসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ ও কালিনী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন আহমেদ বলেন, প্রতি ঈদে আমরা আপনাদের সাথে ইফতার পার্টি ও দোয়া মাহফিল করে থাকি। মহামারীর কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শেখ হাসিনার পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com