শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জে কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের কাজ ১৫টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার সকালে কানসাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন নতুন ব্রীজের রাস্তার মাটি কাটার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পাঁচদিন শ্রমিকরা কাজ করবেন। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা সাত ঘণ্টা কাজ করতে হবে। চলবে ৩৬ দিন। তিনি আরও জানান, প্রত্যেক শ্রমিক দিনে ৩০ ঘনফুট মাটি কাটার কাজ করবেন। ১৫টি ইউনিয়নে মোট শ্রমিকের সংখ্যা ৪ হাজার ৫শ’ ১০ জন। এ সময় উপস্থিত ছিলেন কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল ইসলাম মূলক, ইউপি সদস্য আবদুস সামাদ ও ইমরান আলী প্রমুখ। কানসাট ইউপির ৯টি ওয়ার্ডে ৩০০ জন শ্রমিক মাটি কাটার কাজ করছেন। এর আগে কানসাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের সাথে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com