শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক পাঠচক্রে অংশগ্রহণ করে বিজয়ী ১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারে বসে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সাংবাদিক মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি আলী আক্কাস লিটন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরাকে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com