শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছিন্নমূল ও প্রতিবন্ধীদেরকে নিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের “সবাই মিলে ইফতার” মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২১ রমজান বৃহষ্পতিবার। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় শহরের শমসেরনগর রোডে শেখ ম্যানসনস্থ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সরওয়ার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলু, আমার গৌরব ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা সভাপতি আলতাফুর রহমান ও সাংবাদিক এম এ কাইয়ুম সুলতান। অন্যান্যের মধ্যে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রহমান চৌধুরী মসু, প্রচার সম্পাদক রাকেল আনসারী, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আলম রনি, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিভিন্ন প্রকার ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধী লোকজনকে নিয়ে ইফতার করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন একজন ছিন্নমূল শারিরিক প্রতিবন্ধী ব্যক্তি। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন জানান- লৌকিকতার জন্য নয়, মূলতঃ মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে একই স্থানে, একসাথে বসে, একই ধরনের খাবার দিয়ে ধনী-গরিব সবাই মিলে ইফতার করার উদ্দেশ্যেই এ আয়োজন। তাই, আয়োজনটিতে শহরের ছিন্নমূল ও শারীরিক প্রতিবন্ধীদের সসম্মানে আমন্ত্রণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com