শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় ভাষা সৈনিক সাবেক এমপি শামছুল হকের কবর জিয়ারত করলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী

মান্নান সরকার (তারাকান্দা) ময়মনসিংহ :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় ভাষা সৈনিক সাবেক এমপি এম. শামছুল হকের কবর জিয়ারত কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক। রবিবার দুপুরে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকারের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ নিয়ে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ জামে মসজিদ সংলগ্ন এম.শামছুল হকের কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন তারাকান্দা আঞ্চলিক ছাত্রলীগের সাবেক সভাপতি ও আইডিয়াল বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, ইউপি চেয়ারম্যান শামসুল আলম, নাইমুর রহমান উজ্জল, আলহাজ্ব আলতাফ হোসেন খন্দকার,আজিজুর রহমান বুলে, আব্দুল খালেক তালুকদার, আজহারুল ইসলাম সরকার ও আব্দুর রহমান তালুকদার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com