শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফটিকছড়িতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র কর্তৃক অপহরণের চেষ্টা, হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি এক ব্যবসায়ী। মঙ্গলবার বিকালে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার হেয়াকোঁ বাজারের ব্যবসায়ী ডা.মহিমুজ্জামান মজনু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা.মজনু বলেন, তার ব্যবসায়ীক সফলতায় ঈর্ষান্বিত হয়ে সেলিম সরকার গং তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন। দাবীকৃত চাঁদা না পেয়ে দুই দফায় তাকে মারধর করে অপহরনের চেষ্টা চালায় তারা। বর্তমানে চক্রটি তাকে নানাভাবে হুমকি প্রদানসহ অপহরন করার পরিকল্পনা করছে। এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। তাদের অব্যাহত হুমকির কারণে বর্তমানে পরিবার নিয়ে আতংক আর উৎকণ্ঠার পাশাপাশি দৈনন্দিন ব্যবসায়ীক কর্মকান্ডও করতে পারছেননা তিনি। এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com