বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপা বালিকা মাধ্যমিক স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মু. খালিদ হোসেন মিলটন (গলাচিপা) পটুয়াখালী:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

শিক্ষায় সম্মান, অশিক্ষায় অপমান। শিক্ষাই জাতির মেরুদন্ড ও জীবনের সোপন। গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন এসএসসি/২৩ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বেলা ১০টায় স্কুল আঙ্গিনায়। বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন আদর্শবান শিক্ষা বিশেষজ্ঞ প্রধান শিক্ষক মোঃ হালিম মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক সন্তোষ কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ গোলাম গাউস নিপু, মোঃ মহিবুল্লাহ, মোঃ সাইদুল মোল্লা, মোঃ জুবায়ের, রুহেল মিয়া, স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, স্কুলের গর্ব ও সিনিয়র শিক্ষক হারুনর রশিদ প্রমুখ। সংবর্ধনা শুরুতে স্কুলের কর্তৃপক্ষ, ৮৬ জন নারী শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা জানান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মু.খালিদ হোসেন মিল্টন। অনুষ্ঠানে অভিভাবক সুধীজন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করে। উল্লেখ্য যে, নারী শিক্ষার প্রথম নিদর্শন গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি, ভালো লেখাপড়া, শিক্ষা, সংস্কৃতি নিয়ে সুনাম অর্জন করে চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com