শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রিয়াল মাদ্রিদের পর লা-লিগায় হারল বার্সা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

রিয়াল মাদ্রিদের পর স্প্যানিশ ফুটবল লিগে হারের লজ্জা পেল বার্সেলোনাও। গতরাতে লা-লিগায় নিজেদের ৩১তম ম্যাচে রায়ো ভায়েকানোর কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। পরশু রাতে লা-লিগায় জিরোনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিলো রিয়াল মাদ্রিদ।
এ ম্যাচের আগে লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে কোনো জয় ছিল না বার্সেলোনার। দু’টি হার ও একটি ড্র ছিল তাদের। জয়ের হাসি হাসতে ভায়েকানোর মাঠে খেলতে নামে বার্সেলোনা। ম্যচের সপ্তম মিনিটে গোল হজম করতে বসে বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ভায়েকানোর উইঙ্গার ইসি প্লাজনের শট প্রতিহত করেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টার স্টেগেন।
১৭ মিনিটে আবারো বার্সেলোনাকে রক্ষা করেন স্টেগেন। বার্সেলোনার বক্সের ভেতর থেকে ভায়েকানোর স্ট্রাইকার সার্জিও ক্যামেলোর শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন স্টেগেন।
দুই মিনিট পর বার্সেলোনাকে আর রক্ষা করতে পারেননি গোলরক্ষক। ম্যাচের ১৯ মিনিটে ক্যামেলোর পাস থেকে কোনাকুনি শটে আলভারো গার্সিয়া গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভায়েকানো।
২৩ মিনিটে গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ডান-প্রান্ত দিয়ে রাফিনহার পাস থেকে রবার্ট লিওয়ানদোস্কির শট দক্ষতার সাথে হাতের গ্রিবে নেন ভায়েকানোর গোলরক্ষক দিমিত্রিভস্কি। এরপর বলার মত আক্রমন করতে পারেনি কোনো দলই।
৪২ মিনিটে বার্সেলোনার লিওয়ানদোস্কি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমভাগ শেষ করে বার্সেলোনা। বিরতির পর নিজেদের ঘুছিয়ে নিয়ে আক্রমণের পরিকল্পনা থাকলেও ম্যাচের ৫৩ মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বার্সা। মধ্যমাঠে জটলার মধ্যে বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে ভায়েকানোর ফ্রান্সিসকো গার্সিয়াদুর্দান্ত শটে গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভায়েকানো।
দ্বিগুন ব্যবধানে পিছিয়ে পড়ায় ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। কিন্তু ভায়েকানোর রক্ষণদূর্গ ভাঙ্গতে পারছিল না জাভির শিষ্যরা। অবশেষে ৮৩তম মিনিটে বার্সাকে গোলের স্বাদ দেন লিওয়ানদোস্কি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলে ম্যাচ হারে বার্সেলোনা।
এ হারে ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে রিয়াল। রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে বার্সা। ভায়েকানোকে হারালে ১৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা। ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভায়েকানো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com