শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেন দরবারে কাজ হবে না, সরকারকে পদত্যাগ করতেই হবে : মির্জা আব্বাস

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘কোনো দেন-দরবার নয়, কোনো আলোচনা নয়। এই অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতেই হবে।’
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘জনগণ আজ অতিষ্ঠ। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছি। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল।’
তিনি বলেন, ‘দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং জনগণ এক হয়েছে এই সরকার পতন আন্দোলনের জন্য। এই অবৈধ সরকারের পতন না হলে দেশ আরো অনেক পিছিয়ে যাবে। দলীয় নেতা-কর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা।’
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর স ালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন, লিটন মাহমুদ, শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজসহ মহানগর, থানা এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com