শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেলালসহ বিএনপি’র ১৩ নেতাকর্মী কারাগারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ ডুমুরিয়া এবং দিঘলিয়া থানার পৃথক দুই মামলায় ১৩ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। উচ্চ আদালতের জামিন শেষে নি¤œ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। কারাগারে প্রেরণকৃত নেতৃবৃন্দ হলেন- ডুমুরিয়া থানার মামলায় বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ। অন্যদিকে, দিঘলিয়া থানায় অনুরূপ অভিযোগে দায়েরকৃত মামলায় হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগরকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।
সূত্রে জানা গেছে, গত ১১ই ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার-বীজ ও কৃষি উপকরণের মূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় ডুমুরিয়াতেও শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮জনের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির কাল্পনিক অভিযোগে মামলা করে। এ মামলায় উচ্চআদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার আদালতে ৮ জনের জামিনমঞ্জুর করে। জামিনপ্রাপ্তরা হলেন- ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক। আসামি পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন এডভোকেট মোমরেজুল ইসলাম ও চৌধুরী তৌহিদুর রহমান তুষারসহ অনেকেই।
এদিকে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- মহানগর বিএনপি’র আহবায়ক এডভোকেট এসএম শফিকুল আলম মনা, সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহির প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com