শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ধরনা দিচ্ছে আ’লীগ : খসরু

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ধরনা দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যতই দেশে দেশে ঘুরে বেড়ান, যতই ধরনা দেন কোনো লাভ হবে না, পরাজিত হতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, যে দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনীতিকভাবে পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা আজকে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা তারা বিশ্বাস করে না।
তিনি বলেন, ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচার সরকারকে বিদায় করার সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে। বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয়, রাজনৈতিকভাবে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে জিততে পারবে না।
খসরু বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় এই সংগঠন তারেক রহমানের নেতৃত্বে আজকে জেগেছে। এখানে সমস্ত দেশের মানুষের সম্পৃক্ত রয়েছে, সকলের অংশগ্রহণ রয়েছে, তাদের (সরকার) ভয়টাই সেখানে। আজকে যাদের ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে, তাদের দ্বিতীয়বার ভাবতে হবে।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিদেশী স্যাংশন নয়, দেশের মানুষ তো স্যাংশন দেবে। দেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোট চুরির সাথে কারা জড়িত ছিল, আগামী দিনে কারা কারা জড়িত হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একজন একজন করে পর্যবেক্ষণ করছে।
আয়োজক সংগঠনের সভাপতি মো: আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com