শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুরুষদের চেয়ে নারীদের মাথা বেশি গরম: গবেষণা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

বিভিন্ন পরিস্থিতিতে নারী-পুরুষ উভয়েরই মাথা গরম হতে পারে। আবার অনেকেই হুট করেই সব বিষয়ে মাথা গরম করে বসেন! তবে মাথা গরমের বিষয়ে নারী নাকি পুরুষ এগিয়ে আছেন, এনিয়ে হয়তো অনেক যুক্তিতর্ক হতে পারে। তবে বিজ্ঞান কী বলছে? কেমব্রিজের মলিকিউলার বায়োলজির একদল গবেষক এ বিষয়ে একটি গবেষণা চালায়। গবেষণার তথ্যানুসারে, পুরুষদের তুলনায় নারীদের মস্তিষ্কের উষ্ণতা কিছুটা বেশি।
ব্রেইন জার্নালে প্রকাশিত এই গবেষণা ২০-৪০ বছর বয়সী ৪০ জন নারী-পুরুষের ওপর করা হয়। এডিনবার্গের রয়্যাল ইনফার্মারিতে একদিন সকাল, বিকেল ও সন্ধ্যায় গবেষণায় অংশ নেওয়া নারী-পুরুষের ব্রেইন স্ক্যান করা হয়।
গবেষকরা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে দেখেন, পুরুষের তুলনায় গড়ে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম থাকে নারীর মস্তিষ্ক। সব মিলিয়ে মানুষের মস্তিষ্কের ভেতরের অংশের উষ্ণতা সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি গবেষকদের। তবে ঠিক কী কারণে এমন হয় তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা। কেমব্রিজ ইউনিভার্সিটির গ্রুপ লিডার ডা. জন ও’নিল বলেছেন, ‘এই গবেষণার সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, জ্বর হলে শরীর যতটা উত্তপ্ত হয় ঠিক এর কাছাকাছি পৌঁছে যেতে পারে সুস্থ মানুষের মস্তিষ্ক। বিষয়টি সত্যিই বিস্ময়কর।’ গবেষকরা আরও জানান, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের শীতলতা কমতে থাকে। গবেষকদের ধারণা, নারীদের মস্তিষ্ক কিছুটা উষ্ণ থাকার কারণ হয়তো পিরিয়ডের সঙ্গে সম্পর্কযুক্ত।
তবে পুরো বিষয়টির সঙ্গে রাগান্বিত বা মেজাজ গরম করার কোনো যোগ আছে কি না, সে বিষয়ে কিছু জানাননি গবেষকরা। সূত্র: ডেইলি মেইল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com