শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৮৭ দিন অনশনের পর মারা গেলেন ফিলিস্তিনি বন্দী আদনান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

ইসরাইলি সহিংতার বিরুদ্ধে টানা ৮৭ দিনের অনশনের পর মার গেছেন ৪৫ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী খাদের আদনান। ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে খাদের আদনানকে কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর প্রচার করে। কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই ফিলিস্তিনি বন্দীদের আটক রাখাসহ নানা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি প্রায় তিন মাস ধরে অনশন করছিলেন তিনি।
অনশনরত এই বন্দীর মুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও ইসরাইলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা খাদের আদনান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ’র সদস্য ছিলেন। এ কারণে এর আগেও অন্তত ১১ বার গ্রেফতার হয়েছেন তিনি। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, এবারও বিনা অভিযোগে তাকে আটক করে দখলদার ইসরাইল। এর প্রতিবাদ জানিয়ে টানা ৮৭ দিন খাদ্য গ্রহণে বিরত ছিলেন তিনি। খাদের আদনানের সংগঠন ইসলামি জিহাদ বলেছে, আদনানের মৃত্যুর দায় পুরোপুরি ইসরাইলের।
ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে। খাদের আদনানের মতো মানুষেরা আছে বলেই আজও ফিলিস্তিনিদের স্বপ্ন বেঁচে আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com