শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচনের আগে ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়ার আহ্বান ডিএমপির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

‘মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়’ উল্লেখ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কর্মকর্তারা বলছেনÍ সামনে নির্বাচন, তাই নির্বাচনের দিনগুলোতে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এসব বিষয়ে মাথায় রেখে পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে কাজ করে যাবে পুলিশ। জনগণের কোনও ক্ষতি যেন না হয়, সে বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরও যদি কোনও ভুলভ্রান্তি হয়ে থাকে, তা ধরিয়ে দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান কর্মকর্তারা।
ডিএমপি বলছে, সামনের দিনগুলোতে আরও ভালোভাবে দেশের সেবায় নিয়োজিত থাকবেন পুলিশের প্রতিটি সদস্য। জনগণের পাশে থেকে তাদের উপকারে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পুলিশ কাজ করবে। যেকোনও দুর্যোগের মুহূর্তে বাংলাদেশ পুলিশ জনগণের পাশে রয়েছে।
ডিএমপি আরও বলছে, অপেশাদার কাজের কারণে কোনও ধরনের ঝুঁকির পরিবেশ তৈরি হোক,পুলিশকে সে ধরনের কাজ বর্জন করতে বলা হয়েছে। পুলিশ সদস্যরা এমন কোনও কাজ করবে না, যা প্রশ্নবিদ্ধ করে। এমন কোনও কাজ করা যাবে না, যা মানবিকতার বিরুদ্ধে যায়, নীতি-নৈতিকতার বিরুদ্ধে যায়।
ডিএমপি বলছে, জনগণের জন্য কাজ করতে গিয়ে কিছু ভুল-ত্রুটি হয়। যদি আমাদের পজিটিভ দিকগুলো তুলে ধরা হয়, তাহলে পুলিশ সদস্যরা অনুপ্রেরণা পান। ভালো কাজগুলোকে সামনে রেখেÍ ভালো কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যখন চারদিকে আগুনসন্ত্রাস চলছিল, তখন পুলিশ মানবিক কাজ করেছিল। মানুষকে রক্ষা করা, আইন-শৃঙ্খলা ঠিক রাখার কাজ করেছিল পুলিশ। ২০১৬ সালের পর থেকে সে ধরনের কোনও ঘটনা ঘটছে না।’
তিনি বলেন, ‘সারা বছরই বিভিন্ন ঘটনা-দুর্ঘটনার বিষয়গুলো আমাদের দেখভাল করতে হয়। তদন্ত করতে হয়। নির্বাচন চলে এসেছে। আমরা জানি, সামনের দিনগুলোতে আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবো।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশে ৩২ হাজার সদস্য রয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বিশাল বাহিনীর মধ্যে দুই-একজনের অপেশাদার আচরণ কিংবা যেকোনও ধরনের অপরাধমূলক কর্মকা-ের দায় ডিএমপি নেবে না। পুলিশের প্রতিটি সদস্যের ভালো কাজের সঙ্গে থাকবে ডিএমপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com