শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

গতকাল বুধবার দুপুর থেকে কলকাতায় বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর এদিনই জানিয়েছে, ২০২০ সালের আম্ফানের স্মৃতি ফিরিয়ে আনতে আসছে ঘূর্ণিঝড় মোচা। এই ঝড়ের শক্তি কত হবে তা অবশ্য এখনই বলতে পারছে না আবহাওয়া দপ্তর। অবশ্য এই ঝড়ের অভিমুখ যে বাংলাদেশ কিংবা মিয়ানমার হতে পারে সেই বিষয়ে তারা নিশ্চিত।
নিয়ম করে মে মাস এলেই ঘূর্ণিঝড় আসছে বঙ্গে। ২০২০ সালের পর ’২১-এ এসেছিলো যশ। তারপর পালা করে এসেছে সিত্রাং এবং অশনি। এবার মোচা কতটা ভয়ঙ্কর হতে পারে? আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে এখনই সুনিশ্চিত জবাব দিতে না পারলেও এই ঝড় যে সুন্দরবন ছুঁয়ে বাংলাদেশ কিংবা মিয়ানমারে গিয়ে আছড়ে পড়বে সেই ব্যাপারে তারা নিশ্চিত। দু’দেশের আবহাওয়া দপ্তরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল বুধবার নবান্নে বিভিন্ন দপ্তরের অফিসারদের নিয়ে বিপর্যয় মোকাবিলার একটি বৈঠক করেন। নিচু এলাকা থেকে মানুষজনকে সরানোর পরিকল্পনা নেয়া হয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচাতে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com