সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাজুস উইমেন অ্যাওয়ার্ড পেলেন আলফাডাঙ্গার নারী উদ্যোক্তা কাজী তহুরা রশীদ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জুয়েলারি শিল্প অবদানের স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ড পেলেন ফরিদুরের আলফাডাঙ্গার বিশিষ্ট শিল্পপতি বানা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান কাজী হারুনার রশীদের স্ত্রী ও তরুণ শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজলের মা কাজী তুহুরা রশিদ। এ বছর সারা দেশের মধ্যে ৭০ জন নারী উদ্যোক্তাকে সম্মননা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি দ্বিতীয়বারের মতো বাজুস উইমেন অ্যাওয়ার্ড দিল। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে বাজুস উইমেন অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। বিষেশ অতিথি ছিলেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ফরিদা হোসেন। বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের ভাইস-চেয়ারম্যান সোহানা রউফ চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের সদস্য তাসনিম নাজ মোনা। তরুণ শিল্পপতি ও সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল বলেন, আমাদের পরিবার সবসময় মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকে। আমাদের চেষ্টাই থাকে মানুষের সেবা করার। আমার মা কাজী তহুরা রশীদ সবসবম সাদামাটা জীবনযাপন করেন। মানুষের সুখ দুঃখে পাশে দাড়ায়। আমার মাসহ দেশের ৭০ জন নারী উদ্যোক্তকে এ বছর বাজুস উইমেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে আমার পরিবারসহ এলাকাবাসী গর্বিত। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। সারা জীবন যেন সে মানুষের সেবা করতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com