শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: খসরু

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

জনবিচ্ছিন্ন হয়ে সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এজন্য (বিদেশিদের কাছে ধরনা দিতে) বিদেশ সফর করছেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা করছে সরকার। সেজন্য বিদেশে গিয়ে দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছে। জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে সেটা তারা বিশ্বাস করে না।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেরে বাংলা জাতীয় যুবস্মৃতি ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
আমীর খসরু সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যতই বিদেশে ধরনা দেন কোনো লাভ হবে না। পরাজিত হতে হবে।
তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে। বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয়, রাজনৈতিকভাবে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে জিততে পারে না।
তিনি আরও বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্দোলনের ডাকে জনগণ জেগে ওঠেছে। এই আন্দোলনে সব দেশের মানুষের সম্পৃক্ততা রয়েছে, সবার অংশগ্রহণ রয়েছে, তাদের (সরকার) ভয়টাই সেখানে। আজকে যাদের ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে সরকার, তাদের দ্বিতীয়বার ভাবতে হবে। আমীর খসরু বলেন, বিদেশি স্যাংশন নয়, দেশের মানুষই স্যাংশন এই সরকারকে দেবে। দেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোটচুরির সঙ্গে কারা জড়িত ছিল, আগামী দিনে কারা জড়িত হতে যাচ্ছে, দেশের মানুষ নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছে। একজন একজন করে পর্যবেক্ষণ করা হচ্ছে। আয়োজক সংগঠনের সভাপতি আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com