শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাসস :
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে গতকাল রোববার বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাতকালে সেনাপ্রধান তাঁর বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় নানামুখী উন্নয়ন কর্মকান্ড ও পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে জানান। এ সময় তিনি তার সম্প্রতি ভারত সফরের নানাদিক রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ সময় বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের গৌরব। সেনাবাহিনীকে ঐতিহ্যের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে সব সময় তারা জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় গৃহীত উন্নয়ন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। রাষ্ট্রপতি সেনা বাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com